বরিশাল উত্তর জেলা মহিলা দলের কমিটি

বরিশাল উত্তর জেলা মহিলা দলের সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত কমিটিতে তাসলিমা পারভীনকে সভাপতি, হাওয়া নুর চৌধুরীকে সিনিয়র সহ-সভাপতি, শায়লা শারমিন শিমুকে সাধারণ সম্পাদক, হোসনেয়ারা বেবীকে যুগ্ম সাধারণ সম্পাদক, শরিফা নাছরিনকে সাংগঠনিক সম্পাদক করে ১০১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। শনিবার বাবুগঞ্জে উত্তর জেলা মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিন। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ এমপি ও সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।