মাগুরায় দু’এসআই’র
শাস্তিমূলক বদলি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০২
মাগুরায় এক সাংবাদিক ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপর পুলিশের হামলার অভিযোগে দুই এসআইকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে রবিবার দুপুরে জেলা ছাত্রলীগ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শনিবার রাতে উক্ত ঘটনায় মাগুরা সদর থানার এসআই মিজানকে মেহেরপুরে এবং ডিবির এসআই মাহতাবকে বাগেরহাটে বদলি করা হয়েছে। অপরদিকে জেলা ছাত্রলীগ দুপুরে শহরে বিক্ষোভ মিছিল ও সেগুনবাগিচায় সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সভাপতি শেখ রেজাউল ইসলাম, সম্পাদক মীর মেহেদী হাসান রুবেল, কেন্দ্রীয় কমিটির সদস্য পার্থ বিশ্বাস প্রমুখ। ছাত্রলীগ নেতৃবৃন্দ দায়ী পুলিশদের অপসারণ ও তদন্তের দাবি জানান। তারা অভিযোগ করেন-শনিবার দুপুরে পুলিশ আদর্শ কলেজ এলাকায় ছাত্রলীগ নেতাকর্মীদের মারপিট করে। মিছিলটি বিভিন্ন স্লোগানসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।