আলফাডাঙ্গায় কলেজ জাতীয়করণের দাবিতে সমাবেশ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরে আলফাডাঙ্গা ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে গত ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় এ জেড পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার শত শত মানুষ উপস্থিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের সাবেক চেয়ারম্যান মোঃ হেমায়েতউদ্দিন তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল বাশার মিয়া,সাবেক সভাপতি সোলায়মান আহম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন তালুকদার, বোয়ালমারী উপজেলা ভাইস চেয়ারম্যান রাছেল রেজা, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান আহাদুল হাসান, শেখর ইউপি’র সাবেক চেয়ারম্যান ইস্রাফিল মোল্যা,উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান প্রমুখ।