শ্যামনগরে বিদ্যুত্
না থাকায় বিপাকে
পরীক্ষার্থীরা
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১১
গরমের মৌসুম শুরু হওয়ার আগেই বিদ্যুত্ না থাকায় গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছেন। ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুল-কলেজের পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীরা। গত ৩ ফেব্রুয়ারি এসএসসি, দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয়েছে। কিন্তু বিদ্যুত্ না থাকায় ছাত্র-ছাত্রীদের বিপাকে পড়তে হচ্ছে। সন্ধ্যা নামলেই বিদ্যুত্ চলে যাওয়ার ঘটনা যেন নিত্য- নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গত ১৫ দিন যাবত্ প্রতিদিন ১০/১২ ঘণ্টা বিদ্যুত্ বন্ধ থাকায় পড়া লেখা দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা প্রেসক্লাবের সাংবাদিকদের কাছে অভিযোগ করে।
বিদ্যুত্ গ্রাহক আব্দুল আজিজ,ডাক্তার আকবার আলী বলেন, বিদ্যুত্ বিল প্রতিমাসে নিয়মিত পরিশোধ করছি, পাশাপাশি সমপরিমাণ জেনারেটর বিল পরিশোধ করতে হচ্ছে। একইভাবে অভিযোগ করেন, শ্যামনগরের ব্যবসায়ীমহল।
পল্লী বিদ্যুতের ডি জি এম প্রধীশ কুমার মণ্ডলের নিকট জানতে চাইলে তিনি বলেন, চাহিদার তুলনায় সরবরাহ খুবই কম। শ্যামনগর উপজেলার আয়তন বেশি হওয়ায় নতুন বিদ্যুত্ লাইনের কাজ চলছে,এতে আরও ৫ মেগাওয়াট বিদ্যুত্ পাওয়া যাবে।