ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেরত দেয়নি বিএসএফ
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৩
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে গতকাল সোমবার পর্যন্ত ফেরত দেয়নি বিএসএফ। রবিবার ভোরে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। পারিবারিক সূত্র জানায়, উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৫ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলারের কাছে সানিয়াজান নদীতে মাছ ধরতে গেলে স্থানীয় জনাব আলীর ছেলে হামিদুল ইসলাম (২৩) ও মনির উদ্দিনের ছেলে নূর ইসলামকে (২৫) ভারতীয় পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার-১০৪ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ী ক্যাম্পের সদস্যরা ধরে নিয়ে যায়। ঐ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। লালমনিরহাট-৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান রবিবার বুড়িমারী কোম্পানি কমান্ডারের বরাত দিয়ে বলেন, ‘এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। এরপরও বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’