দোহার উপজেলা হাসপাতালে যা প্রয়োজন

ঢাকার দোহার উপজেলা এবং পৌরসভা এলাকায় কয়েক লাখ লোকের বসবাস। দোহার উপজেলা সরকারি হাসপাতালে প্রতিদিন বহু রোগী চিকিত্সার জন্য আসছেন। কিন্তু ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় কর্মচারী অপর্যাপ্ত এবং আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি মেশিন না থাকায় রোগীরা প্রয়োজনীয় চিকিত্সা পাচ্ছেন না। তাই দোহার উপজেলা সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, কর্মচারী এবং আল্ট্রাসনোগ্রাম মেশিন ও ইসিজি মেশিন বরাদ্দের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. মজনু মৃধা, নারিশা খাল পাড়, নারিশা দোহার, ঢাকা