জামায়াত-শিবিরের তাণ্ডব রুখে দেয়ার প্রত্যয়

জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে সোমবার রাজধানীর ২১ থানা ইউনিটে বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিকাল ৪টা ১ মিনিটে একযোগে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষায় জামায়াত-শিবিরের তাণ্ডব রাজপথে রুখে দেয়া হবে। শাহবাগ থানা এলাকায় সমাবেশে নেতৃত্বদানকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ বলেন, জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা নৈরাজ্য সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মাটিতে মানবতা বিরোধীদের বিচার হবেই। এসময় উপস্থিত ছিলেন আব্দুর রহমান জীবন, শিহাবুজ্জামান শিহাব, আফরিন নুসরাত, সাইফুর রহমান সোহাগ, রাইসুল ইসলাম জুয়েল, মেহেদী হাসান, ওমর শরীফ, এফ.এইচ পল্লব, সাকিব হাসান সুইম প্রমুখ। এছাড়া মতিঝিল থানায় নেতৃত্ব দেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, পল্টন থানায় সহ-সভাপতি আব্দুল কাদের মহিউদ্দিন মাহী, রমনা থানায় সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, সবুজবাগ থানায় সহ-সভাপতি শাহ এমরান সোহাগ, খিলগাঁও থানায় মাসুদ হাসান তুর্ন, শ্যামপুর থানায় সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম টিটু, গেন্ডারিয়া থানায় সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ সরকার তারেক, সুত্রাপুর থানায় সহ-সভাপতি মহসিন করিম রিয়েল ও রিয়াজ উদ্দিন রিয়াজ, বংশাল থানায় সহ-সভাপতি জিয়াঊল হক জিয়া, কদমতলী থানায় প্রচার সম্পাদক শাহরুখ মিরাজ, ডেমরা থানায় দপ্তর সম্পাদক শেখ রাসেল, রামপুরা থানায় সমাজ সেবা সম্পাদক কাজী এনায়েত, শাহজাহানপুর থানায় আন্তর্জাতিক সম্পাদক শহিদুল ইসলাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুকিব মিয়া, মুগদা থানায় পাঠাগার সম্পাদক দেলোয়ার রহমান দিপু, ওয়ারী থানায় তথ্য ও গবেষণা সম্পাদক এরশাদুর রহমান চৌধুরী, চকবাজার থানায় সহ-সভাপতি উত্তম দাস, শাহাদত্ হোসেন রাজন, শাহিনুর রশিদ সোহেল এবং যাত্রাবাড়ী থানার নেতৃত্ব দেন অর্থ সম্পাদক আশিকুল ইসলাম।