জামায়াত-শিবিরের চরিত্র বদলায়নি - ইনু
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৭
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, জামায়াত-শিবির তাদের চরিত্র বদলায়নি। যুদ্ধাপরাধীদের বিচার বানচালের জন্য তারা ৭১-এর মতোই হিংস্র আক্রমণ শুরু করেছে। তারা আবার রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ করে বড় ধরনের অপরাধ করছে। যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে জামায়াত আরেকবার প্রমাণ করলো তারা বদলায়নি, অনুতপ্তও হয়নি। জাসদের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি শহীদ মোশাররফ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।
হাসানুল হক ইনু এমপির সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, মোহাম্মদ খালেদ, এড. হাবিবুর রহমান শওকত, সাংগঠনিক সম্পাদক করিম সিকদার, ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি শফি উদ্দিন মোল্লা, ঢাকা মহানগর পূর্ব জাসদের সভাপতি শহীদুল ইসলাম, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী প্রমুখ।