ষাঁড়ের গুঁতায় মালিকের মৃত্যু

রাজধানীর উত্তরখানে নিজের পোষা ষাঁড়ের গুঁতায় আলেক মিয়া (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আলেক মিয়ার বাবার নাম মৃত চান মিয়া। উত্তরখান শানঘাটা এলাকায় তার বাড়ি। এক আত্মীয় বলেন, শুক্রবার সন্ধ্যায় আলেক মিয়ার পালিত ষাঁড় তাকে গুঁতা দিলে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি জানান, সোমবার বেলা আড়াইটার দিকে সেখানে চিকিত্সাধীন অবস্থায় আলেক মিয়া মারা যান।