রিকশা চালক শাহাজাহান বাঁচতে চান
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৬
রিকশা চালক শাহাজাহান সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ওয়ার্ড নং-১০২, বেড নং-২-এ চিকিত্সাধীন। দুর্ঘটনায় তার এক হাত ও এক পা ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিত্সকের পরামর্শ তার শরীরে জরুরি অস্ত্রোপচার করা প্রয়োজন। পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিত্সা চালানো সম্ভব নয়। তাই সমাজের হূদয়বানদের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠাবার ঠিকানা:শাহাজাহান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ওয়ার্ড নং-১০২, বেড নং-২ অথবা আল-আরাফাহ ইসলামী ব্যাংক, হিসাব নং-০৫৯১১২০০১৬৪৪৩, মোবাইল নং- ০১৯৬১৯৩০৩৭২।