এসএসসির আজকের স্থগিত পরীক্ষা হবে ৮ ফেব্রুয়ারি

জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কারণে আজ মঙ্গলবার অনুষ্ঠেয় এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষা আগামী ৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। আজ বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা হবার কথা ছিল। সারাদেশে গত রবিবার একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় অন্য দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য আজ মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষা ৮ জানুয়ারি শুক্রবার ৮ নয়টায় অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।