দ্বাদশ রাশির পূর্বাভাস

আজ ২৪ মাঘ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২৪ রবিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৪৯ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ৬ ও ৪। শুভবার: শুক্র ও রবিবার। শুভরত্ন:হীরক ও গার্নেট। প্রকৃতিগতভাবে আপনি:সৃজনশীল, শিল্পানুরাগী ও সুন্দরের পূজারী। আপনি মানুষকে ভালোবাসতে চান, তাদের কল্যাণ চান। তাই আপনি সহজেই জনপ্রিয়তা অর্জন করতে পারেন। দৃঢ় ইচ্ছাশক্তি রয়েছে আপনার। আপনি বিলাসী ও বেহিসেবী। বড় কিছু করতে চান। নতুন স্বপ্ন ও ধ্যান-ধারণা আপনাকে বাধা অতিক্রমে সাহায্য করে। যেকোন সংকটে আপনি সহজে অন্যের সাহায্য পান। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: প্রেসিডেন্ট রোনাল্ড রিগান, ইভা ব্রাউন, বিপ্লবী মানবেন্দ্রনাথ রায়, কূটনৈতিক জাফর উল্লাহ খান, চিকিত্সাবিদ উইলিয়াম মারফি, লায়লা আজাদ নুপুর। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ আর্থিক দিন ভালো যেতে পারে। নতুন কোনো আর্থিক প্রকল্প হাতে নিতে পারেন। প্রাপ্তিযোগ আছে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। তারা প্রবল বিরোধিতার সৃষ্টি করতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হতে পারেন। রোমাঞ্চ শুভ নয়। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ ব্যবসায়িক দিক ভালো যাবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কর্মপরিবেশ অনুকূল থাকবে। আয় বৃদ্ধির সুযোগ আসতে পারে। আত্মীয়-স্বজনের জন্য চিন্তিত হতে পারেন। কোনো আত্মীয়ের কারণে ব্যয় বৃদ্ধি পেতে পারে। চাষীদেরকে আজ সতর্ক থাকতে হবে। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ আজ কোনো কারণে আবেগপ্রবণ হতে পারেন। সংযম বজায় রাখার চেষ্টা করুন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ নয়। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। হূত সম্মান পুনরুদ্ধারের সুযোগ পেতে পারেন। অংশিদারী ব্যবসায় সতর্কতা অবলম্বন করুন। দাম্পত্য শান্তি ক্ষুণ্ন হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ কর্মক্ষেত্রে পরিবেশ অনুকূল থাকবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পদস্থ ও প্রভাবশালী কারো আনুকূল্য পাবেন। পারিবারিক ক্ষেত্রে কোনো ঝামেলা হতে পারে। সকলের মন রক্ষা করা কঠিন হতে পারে। দূরের যাত্রা শুভ। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। প্রয়োজনে বিশ্রাম নিন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে না। চাকরিজীবীদেরকে সতর্ক থাকতে হবে। কারো পক্ষপাতিত্বমূলক আচরণে ক্ষুব্ধ হতে পারেন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ পূর্বের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করুন। সাফল্য লাভের সম্ভাবনা আছে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। ঝুঁকিপূর্ণ কাজ না করলেই ভালো করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সম্মানজনক কোন দায়িত্ব হাতে আসতে পারে। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে। বিদেশ গমনেচ্ছুরা সু-খবর পেতে পারে। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ পারিবারিক পরিবেশ ভালো রাখার চেষ্টা করুন। মতবিরোধ এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। কর্মক্ষেত্রে পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীর সহযোগিতায় কাজ শেষ করতে পারবেন। আগামীকাল করবেন বলে কোনো কাজ ফেলে রাখবেন না। যাত্রা ও যোগাযোগ শুভ। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। অকারণ ব্যয় পরিহার করুন। চেষ্টা করলে সঞ্চয়ের ব্যাপারে সাফল্য আসতে পারে। কর্মস্থলে আজ ভালো কোন খবর পেতে পারেন। আজ কোনো ধরনের ঝুঁকি নেয়া ঠিক হবে না। কাউকে ধার-কর্য না দিলেই ভালো করবেন। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ ধর্ম বা আধ্যাত্মিকতা নিয়ে কারো সাথে আলোচনা না করলেই ভালো করবেন। আধ্যাত্মিকতার প্রতি এ দুর্বলতাকে কেউ পুঁজি করতে পারে। সুতরাং এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকার চেষ্টা করুন। জ্ঞানচর্চায় অধিকতর মনোযোগ দিতে পারলে ভালো করবেন। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ ব্যস্ততা বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি বোধ করতে পারেন। বাড়ির লোকদের সাথে কিছুটা সময় কাটাবার চেষ্টা করুন। নতুন কোন উদ্যোগে সাফল্য আসতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টা সফল হতে পারে।