খাই
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:১৯
উড়কি কেমন ধান
মুড়কি কেমন খানা
বলতে পারেন নানা?
খুঁজতে জবাব গেলেন ঘেমে
বলেন নানা, একটু থেমে
ছিল তা এক কালে,
ইতিহাসের অংশ এসব
চেষ্টা মিছে আর কলরব
ফায়দা তো নাই হালে।
উড়কি ধানের মুড়কি নাই
মেশিন ভাজে চিকনা মুড়ি
বাধ্য হয়ে আমরা খাই
সোয়াদ মজা অল্প পাই।