সুখে থাকলে ভূতে কিলায়
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৩১
একুশে টেলিভিশনে আজ বুধবার প্রচার হবে ধারাবাহিক নাটক ‘সুখে থাকলে ভূতে কিলায়’। সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা অন্যের ভালো সহ্য করতে পারে না। আরেক শ্রেণীর মানুষ আছে যারা একে অপরের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে আনন্দ পায়। মজা দেখে। কিন্তু প্রকৃতির নিয়তে সেই মজা একটা সময় উল্টো তাদের জীবনে তামাশা হিসেবে বিবেচিত হয়। হেয় প্রতিপন্ন হয় সমাজে। এই সকল মানুষের জীবেনের নানা ঘাত-প্রতিঘাত এবং পরিণতি নিয়ে আবর্তিত এই নাটকের গল্প। যা হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। ‘সুখে থাকলে ভূতে কিলায়’ ধারাবাহিক নাটকটি রচনা করেছেন ইসহাক খান এবং পরিচালনা করেছেন শফিকুল ইসলাম রিপন।