ভিয়েতনামে ২২ কমিউনিস্ট বিরোধী কর্মীর কারাদণ্ড

ভিয়েতনামের একটি আদালত কমিউনিস্ট-বিরোধী ২২ সক্রিয় কর্মীকে সোমবার ১০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। বিবাদীপক্ষের একজন আইনজীবী একথা বলেছেন। মামলাটি নাশকতার অভিযোগে দীর্ঘদিন ধরে চলা বড় মামলাগুলোর অন্যতম। আইনজীবী নগুয়েন হুয়োং কিউ বলেন, ভিয়েতনামের কমিউনিস্ট সরকারকে উচ্ছেদের চক্রান্তের দায়ে এদেরকে এই সাজা দেয়া হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, কমিউনিস্ট রাষ্ট্রটিতে শান্তিপ্রিয় ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে প্রায়ই এ ধরনের অভিযোগ আনা হয়।