চেক প্রজাতন্ত্রের বর্ষসেরা চেক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৫
ইংলিশ ফুটবল দল চেলসির গোলরক্ষক পিটার চেক চেক প্রজাতন্ত্রের ২০১২ সালের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে। ষষ্ঠবারের মতো তিনি এ পুরস্কার পেলেন। ৩০ বছর বয়সী চেক চেলসির হয়ে এ পর্যন্ত ৯৮ ম্যাচের গোলপোস্ট পাহারা দিয়েছেন। গত বছর বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পেনাল্টি শট প্রতিহত করে চেলসিকে শিরোপা এনে দেন তিনি।