সোনারগাঁওয়ে স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর সেতুর নিচ থেকে গতকাল মঙ্গলবার মিজান(২৮) নামের এক স্বর্ণ ব্যাবসায়ীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত সোমবার সকালে একই স্থান থেকে দেলোয়ার হোসেন নামে গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। এঘটনায় কাঁচপুর এলাকায় আতংক বিরাজ করছে। জানা গেছে, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর নিচে এলাকার গাফফার ডাক্তারের ছেলে জুয়েলারী ব্যাবসায়ী মিজানের জবাই করা লাশ দেখতে পায় আশপাশের লোকজন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।