দশ বছর পর কুড়িগ্রাম আওয়ামী লীগের কাউন্সিল হবে আজ
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৪
দীর্ঘ ১০ বছর পর বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল। সুদীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে এই কাউন্সিলকে ঘিরে জেলা জুড়ে চলছে উত্সব আর উত্কণ্ঠা। কাউন্সিলকে ঘিরে গুরুত্বপূর্ণ পদগুলোয় কাউন্সিলরদের সমর্থন পেতে দৌড়-ঝাঁপ চলছে প্রতিদ্বন্দ্বী নেতাগণ। ২৫৬ জন কাউন্সিলরের বাড়ি বাড়ি দিন-রাত প্রতিমুহূর্ত প্রার্থীদের ঘন ঘন আনাগোনায় মুখরিত হয়ে রয়েছে জেলার সর্বত্র। পরিস্থিতি অবলোকনে গুরুত্বপূর্ণ পদগুলোতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। বিগত ২০০৩ সালে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
পনের বছর পর দাউদকান্দি আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদাতা \ দীর্ঘ ১৫ বছর পর ৯ ফেব্রুয়ারি দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভাপতি পদে ২/৩ জনের নাম যাচ্ছে। এদিকে বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া ছাড়াও সাধারণ সম্পাদক পদে বাসুদেব ঘোষ, চেয়ারম্যান আব্দুছ ছালাম, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম ও ব্যবসায়ী মহিউদ্দীন শিকদারের। প্রতিদ্বিন্দ্বতার সম্ভাবনা ইতিমধ্যে ১৫টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার সম্মেলন সম্পন্ন হয়েছে। ইউনিয়ন সভাপতি সাধারণ সম্পাদক ও কাউন্সিলররা এবার ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবেন বলে আশা করলেও এম পি মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া ও সিনিয়র নেতাদের সমঝোতার মাধ্যমেও নতুন কমিটি ঘোষিত হতে পারে। যারা নেতৃত্বে এগিয়ে আসতে চান তাদের মধ্যে অনেকেই সিনিয়র নেতাদের এবং এমপি’র বাড়িতে দৌড়ঝাপ শুরু করেছেন। প্রকাশ, দুর্দিনে যারা দলের নাম মুখে নেননি তারাও এবার নেতৃত্বের লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন।