বোয়ালমারীতে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৫
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কলিমাঝি ঈদগাহ এলাকায় সোমবার সন্ধ্যায় মোটরসাইকেল চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইকালে এক ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। জানা গেছে, উপজেলার সহস্রাইল বাজার থেকে অজ্ঞাত পরিচয়ের দু’যুবক কাশিয়ানী উপজেলার কোন একটি জায়গায় যাওয়ার কথা বলে সহস্রাইলের বকুল মোল্যার ছেলে সোহেল মোল্যার (২২) মোটরসাইকেল ভাড়া করে। মোটরসাইকেলটি কলিমাঝি ঈদগাহের নিকট পৌঁছলে যাত্রীবেশী ছিনতাইকারীরা পেছন থেকে চালককে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। পরে ছিনতাইকারীরা মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়।