মোহনগঞ্জে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারপতির বাড়িতে কঠোর নিরাপত্তা

আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারপতি ওয়াবায়দুল হাসানের নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকার বাড়িতে কঠোর নিরাপত্তা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদুল্লা বলেন, এলাকায় কেউ যেন কোন নাশকতা ঘটাতে না পারে সে জন্য বিচারপতির বাসভবনসহ আমরা এলাকায় নিরাপত্তা জোরদার করেছি । সকাল থেকে বাসভবনে ২৪ ঘণ্টা নিরাপত্তায় একজন এসআই ও একজন নায়েকের সমন্বয়ে ৯ জন পুলিশ পাহারা দিচ্ছে।