শিবালয়ে ছেলে ধরা সন্দেহে নারী আটক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৭
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ ছেলে ধরা সন্দেহে শিবালয় উপজেলার দক্ষিণ আড়া গ্রামবাসী সোমবার এক নারীকে ধরে পুলিশে সোপর্দ করেছে। আনুমানিক ৪০ বছর বয়সী ওই নারীর তাত্ক্ষণিক পরিচয় জানা যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের ধারণা, ওই নারী মানসিক প্রতিবন্ধী।