রেলওয়ের বার্ষিক অ্যাথলেটিক্স শুরু হচ্ছে আজ চট্টগ্রামে
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৮
বাংলাদেশ রেলওয়ের ৩৫তম বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা চট্টগ্রাম রেলওয়ের পলোগ্রাউন্ডে আজ বুধবার সকাল ৯টায় শুরু হচ্ছে। রেলওয়ের বিভিন্ন অঞ্চলের ৮টি দলের ১২০ জন প্রতিযোগী প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রত্যেক দলে ১৫ জন করে প্রতিযোগী তালিকাভুক্ত হয়েছে।
দুইদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৮ দল হলো:রাজশাহী, পাকশী, সৈয়দপুর, লালমনিরহাট ঢাকা, চট্টগ্রাম সদর দপ্তর, চট্টগ্রাম বিভাগ ও পাহাড়তলী দল।
চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবলের
দ্বিতীয় প্লে-অফ ম্যাচ আজ
মোহামেডান ব্লুজ ও মুক্তিযুদ্ধ সংসদ ক্রীড়াচক্র চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় প্লে-অফ ম্যাচে আজ মুখোমুখি হবে। বিকাল তিনটায় এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হবে খেলাটি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ গত সোমবার প্রথম প্লে-অফ ম্যাচে জিতে অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। মোহামেডান ব্লুজের বিপক্ষে আজ মাঠে ম্যাচ জিতলেই মুক্তিযোদ্ধা আগের হারের বিষাদ থেকে ঘুরে দাঁড়াতে পারবে। কিন্তু এ ম্যাচটি হারলে লিগে তাদের স্থান হবে তৃতীয়।