ঢাবি শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আজ বুধবার অনুষ্ঠিতব্য এম এড (সান্ধ্য) কার্যক্রমের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, উক্ত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনস্টিটিউটের ২০১২-১৩ শিক্ষাবর্ষের একই কোর্সের ভর্তি ফরম বিতরণ, জমা এবং ভর্তি পরীক্ষারও সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এ কোর্সের ভর্তির জন্য ব্যাংক থেকে ফরম সংগ্রহের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি, আইইআর অফিসে জমা দেয়ার শেষ তারিখ ১৪ ফেব্রুয়ারি এবং ভর্তি পরীক্ষার তারিখ ১৫ ফেব্রুয়ারি। এতে আরও বলা হয়, আগামী ১৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৪টায় আইইআর ভবনে এমএড (সান্ধ্য) কার্যক্রমের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।