আদ্-দ্বীন হাসপাতাল ও কাঁঠালবাগানে নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতাল ও কাঁঠালবাগানে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের একটি কক্ষ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট পৌঁছানোর আগেই হাসপাতালের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। অন্যদিকে, কাঁঠালবাগান বাজারে নির্মাণাধীন ১০তলা ভবনে গতকাল দুপুরে আগুন ধরে যায়। নির্মাণাধীন ঐ ভবনের পাশে একটি চায়ের দোকানের চুলা থেকে নির্মাণ কাজে ব্যবহূত কাঠে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা ঐ ভবনের চারদিকের দেয়ালে টাঙ্গানো চট ও নেটে ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছানোর আগেই নির্মাণ শ্রমিকরা আগুন নিভিয়ে ফেলে।