ফাযিল পরীক্ষার ফল প্রকাশ ১২ ফেব্রুয়ারি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে অনুষ্ঠিত ফাযিল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা-২০১১-এর ফল আগামী ১২ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। গতকাল পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্র একথা জানায়। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামরুজ্জামান বলেন, ইতিমধ্যে ফলাফল প্রকাশের ব্যাপারে সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ফাযিল পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।