আবুধাবীতে নিহত ১৬ বাংলাদেশির পরিচয়

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবী সংলগ্ন আল-আইন নগরীতে গত সোমবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ জন বাংলাদেশি নাগরিকের পরিচয় পাওয়া গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার নিহতদের তালিকা প্রকাশ করেছে। শিগগিরই কূটনৈতিক প্রক্রিয়ায় তাদের মরদেহ দেশে আনা হবে। নিহতরা হচ্ছেন: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শাহজাহান মোল্লা, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাসার, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বোরহানউদ্দিন, ফটিকছড়ি উপজেলার মো. আরিফ, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নূর আলম, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মো. আলাউদ্দিন, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ওয়াসির আলী, লক্ষ্মীপুরের কমলনগরের ফারুক হোসাইন, নেত্রকোনার বারহাট্টার উজ্জল মিয়া, ফরিদপুরের সদরপুরের রোকন মুন্সী, কুমিল্লার মুরাদনগরের আনোয়ার হোসেন, রাজবাড়ী সদরের জয়নাল কবিরাজ, চট্টগ্রামের ফটিকছড়ির মো. হাসেম, কুমিল্লার মুরাদনগরের হাবিবুর রহমান, চট্টগ্রামের ফটিকছড়ির সিরাজুল ইসলাম মজুমদার এবং উজ্জল বিশ্বাস (ঠিকানা পাওয়া যায়নি)।