জোকস

 এক জিরাফের সাথে বনের এক শিয়ালের কথা হচ্ছে— জিরাফ :বুঝলে শিয়াল ভায়া, যে যাই বলুক না কেন প্রাণীজগতের সবার মাঝে আমাদের বুদ্ধিই কিন্তু সবচেয়ে উঁচুতে। শিয়াল :সে না হয় বুঝলাম, কিন্তু এর পেছনে তোমার যুক্তিটা কি শুনি। জিরাফ :বা রে আমাদের মাথা যত উঁচুতে আর কোনো প্রাণীর মাথা কি অতোটা উঁচুতে আছে? আর কে না জানে বুদ্ধি থাকে মাথাতে!  পাশাপাশি ফ্ল্যাটের দুই পোষা কুকুর কথা বলছে- প্রথম কুকুর :কী হে কাল তোমার মালিক তোমাকে কোথায় নিয়ে গিয়েছিল? দ্বিতীয় কুকুর :কোথায় আবার পশু ডাক্তারের কাছে। প্রথম কুকুর :কেন? দ্বিতীয় কুকুর :গত পরশু আমি আবার মালিকের শাশুড়িকে কামড়ে দিয়েছিলাম কি না তাই। প্রথম কুকুর :তারপর ডাক্তারের কাছে নিয়ে কি তোমার দাঁত ফেলে দিল না কি? দ্বিতীয় কুকুর :আরে না, মালিক তো উল্টো আমার দাঁতগুলোকে আরও ধারালো করে নিয়ে এলো!  মোরগ এসেছে একটা গানের স্কুলে ভর্তি হতে। তাকে দেখে গানের স্কুলের শিক্ষক কোকিল মোরগকে বলল, ‘সে কি তোমার গানের গলা তো এমনিতেই খুব সুন্দর। তা তোমার আবার নতুন করে গান শেখার দরকার কী?’ ‘আর বলো না, আজকাল ডিগ্রি ছাড়া মুরগীদের কাছে একদম পাত্তা পাচ্ছি না।’ - উত্তরে জানালো মোরগটি।