প্রকাশ হচ্ছে মেহরীনের নতুন অ্যালবাম

এ দেশের অনেক সিনিয়র সংগীতশিল্পীরাই এখন কণ্ঠশিল্পী বাছাইয়ের ভিন্ন ভিন্ন রিয়েলিটি শোয়ের বিচারকের দায়িত্ব নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এদিকে মেহেরীন বিচারকের দায়িত্বটা পালন করে আসছেন বহু আগে থেকেই। সম্প্রতি ‘বাংলাদেশ আইডল’ শোয়েরও বিচারক হিসেবে নিজেকে যুক্ত করলেন তিনি। মেহেরীন বলেন, ‘আসলে রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করাটা একটু কঠিন। তারপরও শত শত ধরনের কণ্ঠের আওয়াজ পাওয়া যায়। মাঝে মাঝে অবাক হওয়ার মতো কণ্ঠও পাওয়া যায়। বলা যায় এগুলোকে এক ধরনের এনজয়ই করি আমি।’ নিজের অন্যান্য কাজ প্রসঙ্গে মেহরীন বলেন, ‘দীর্ঘদিন ধরেই নিজের একক অ্যালবামটি নিয়ে কাজ করছিলাম। এবার সেই অ্যালবামের কাজ প্রায় পুরোপুরিই গুছিয়ে ফেলেছি। খুব শীঘ্রই এই অ্যালবামটি বাজারে প্রকাশ করব। সবগুলো গানই অনেক যত্নসহকারে করা হয়েছে, আর এ কারণেই এই অ্যালবামটির পেছনে এত দীর্ঘসময় ব্যয় হলো। আর এই অ্যালবামের পাশাপাশি রিয়েলিটি শোগুলোতে তো এটেন্ড করছিই, পাশাপাশি নিয়মিত স্টেজ শো’তে পারফর্ম করে যাচ্ছি।’ ‘’’’