জন্মদিন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:০২
ক্রিস রক :হলিউডের জনপ্রিয় অভিনেতা। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি একটি কমেডি শোয়ের উপস্থাপনা এবং বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ১৯৯১ সালে ‘ক্রাস গ্রুভ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে তিনি অভিনয় শুরু করেন। অভিনয় করেছেন অর্ধশতাধিক ছবিতে যার অধিকাংশই পেয়েছে তুমুল জনপ্রিয়তা। এসব ছবির মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো—‘প্যান্থার’, ‘ব্যাড কোম্পানি’, ‘পাপারাজি’, ‘মাদাগাস্কার’, ‘ডগমা’, ‘নার্স বেটি’, ‘দ্য লঙ্গেস্ট ইয়ার্ড’, ‘ডাউন টু আর্থ’। একাধিকবার অস্কার অ্যাওয়ার্ডসহ বেশ কিছু অ্যাওয়ার্ড তিনি অর্জন করেছেন।