নীলফামারী
ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:০৯
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৯ জানুয়ারি প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত হয়। জাঁকজমকপূর্ণ এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নাচ, গান, ম্যাগাজিন অনুষ্ঠান ও মনমাতানো ফ্যাশন শো, যেমন খুশি সাজ পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও ২২২ পদাতিক ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক নূরে কমর চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।