মার্চেন্ডাইজিংয়ে রয়েছে সম্ভাবনা

দেশের শিক্ষিত জনশক্তিকে মানবসম্পদে পরিণত করতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিইন ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্স পরিচালনা করছে। প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে বস্ত্রশিল্পকে টিকে থাকতে হলে বস্ত্র প্রযুক্তিবিদের কোনো বিকল্প নেই। এনআইএফটি শিল্পখাতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে মানসম্পন্ন শিক্ষা ও উন্নততর ব্যবস্থাপনা কৌশল অর্জনকারী ইঞ্জিনিয়ার, টেকনোলজিস্ট গড়ে তুলবে। প্রফেশনাল এমবিএতে ১ম বছরে মার্চেন্ডাইজিং সম্পর্কিত ৩০ ক্রেডিট, ২য় বছরে ব্যবসায় প্রশাসন মার্চেন্ডাইজিং সম্পর্কিত ৩০ ক্রেডিট ও ইন্টার্নি ২ ক্রেডিটসহ মোট ৬২ ক্রেডিটের কোর্স সম্পন্ন করতে হয়। ০১৭৩১২২০০৯৯, ৮৮৩১৩০৪ নম্বরে ফোন করে এই কোর্স সম্পর্কে আরও তথ্য জানতে পারবেন। মার্চেন্ডাইজিং সম্পর্কিত ৩০ ক্রেডিটের মধ্যে যেসব বিষয় পড়ানো হয় তা হলো—তন্ত্র থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড়কে রং, ছাপা ও ধৌতকরণের পর দেশিয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী অত্যাধুনিক ডিজাইন ও রুচিসম্মত পোশাক তৈরি করে মুনাফা অর্জন করা এলিমেন্টস অব ডিজাইন, ফ্যাশন মেটারিয়ালস ফর ক্লথিং, ইন্ডাস্ট্রি, গার্মেন্টস প্যাটার্ন মেকিং, গার্মেন্টস কনস্ট্রাকশন অ্যান্ড সুইয়িং টেকনোলজি, গ্রেডিং, গার্মেন্টস ক্যাড, ডাইং প্রিন্টিং ওয়াশিং, ল্যাব ডিপ, কাট অ্যান্ড সু নিটওয়্যার ইত্যাদি। ২ বছরে ৪টি সেমিস্টারে এই কোর্স সম্পন্ন করা হবে। এসএসসি বা এইচএসসি ও ডিগ্রি বা অনার্স পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে স্কলারশিপ দিয়ে টিউশন ফি নির্ধারণ করা হয়। সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ-২.৫ থাকতে হবে। যোগাযোগ : ১৪৬, ওয়ারলেস গেট মহাখালী, ঢাকা।