দ্বাদশ রাশির পূর্বাভাস

আজ ২৫ মাঘ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২৫ রবিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৪৮ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৫৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও নেপচুন। আপনার শুভসংখ্যা ৪ ও ৭। শুভবার: রবি ও সোমবার। শুভরত্ন: গার্নেট ও এমেথিস্ট। প্রকৃতিগতভাবে আপনি: অনুভূতিপ্রবণ, সংবেদনশীল, কল্পনাপ্রবণ, আদর্শবাদী ও রোমান্টিক। তবে আপনি কর্তব্যপরায়ণ। এ জন্য কোন ত্যাগ স্বীকারে আপনি প্রস্তুত। আপনার আত্মবিশ্বাসের অভাব আছে। বাইরের প্রেরণা না পেলে আপনি লক্ষ্য পথে এগুতে পারেন না। তাছাড়া জীবনের লক্ষ্য নিরূপণ আপনার জন্য কঠিন। লক্ষ্য ঠিক করতে পারলে অবশ্য আপনি দৃঢ়তা ও অধ্যবসায়ের প্রমাণ দিতে পারেন। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:কথাশিল্পী চার্লস ডিকেন্স, সিনক্লেয়ার লুই, কবি সাইয়িদ আতিকুল্লাহ, মনোস্তত্ত্ববিদ আলফ্রেড এডলার, ইমরুল শাহেদ, কৃষ্ণাঙ্গ নেতা ফ্রেডরিক ডগলাস। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ অংশীদারি ব্যবসায় মতানৈক্য দেখা দিতে পারে। দাম্পত্য পরিবেশ খুব একটা ভালো নাও থাকতে পারে। কোন ধরনের আইনি সমস্যার ব্যাপারে চিন্তিত হতে পারেন। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। পুরনো কোন সমস্যার সমাধান হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পাবেন। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ কোন ধরনের বিবাদে জড়াতে পারেন। তর্ক-বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘনিষ্ঠ কারো সাথে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করুন। সাধ্যাতিরিক্ত কিছু করতে যাওয়া ঠিক হবে না। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। ফলে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। আজ পরিবার-পরিজনের জন্য একটু বেশি সময় দিন। দূরের যাত্রায় সতর্ক থাকার চেষ্টা করুন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসংযোগে সুফল পাবেন। জনপ্রিয়তা পুনরুদ্ধারের চেষ্টায় অগ্রগতি হবে। দিনটি সামগ্রিকভাবে শুভ। তবে ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। অধীনস্তরা অসহযোগিতা করতে পারে। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ শরীর খুব একটা ভালো যাবে না। অসুস্থতাকে অবহেলা করবেন না। আজ আপনার নামে কোন দুর্নাম রটতে পারে। ফলে অসম্মানিত বোধ করতে পারেন। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। চাকরিতে কোন ধরনের পরিবর্তনের সম্ভাবনা আছে। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ প্রবাসীদের জন্য দিনটি শুভ। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। আর্থিক ব্যাপারে কোন ঝুঁকি না নিলেই ভালো করবেন। গৃহে অতিথি সমাগম হতে পারে। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ শুভ গ্রহের প্রভাবে আজ কর্মে সাফল্য আসতে পারে। নতুন কোন ব্যবসায়িক প্রস্তাব পেতে পারেন। অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি আশা করা যায়। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন। নতুন বিনিয়োগ শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। এ ব্যাপারে কারো সহযোগিতা আশা করতে পারেন। শরীর ভালো থাকবে না। কোন ধরনের অসুস্থতায় ভুগতে পারেন। ফলে কাজকর্ম বাধাগ্রস্ত হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ ব্যস্ততা বৃদ্ধি পাবে। বিশেষ কোন গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ নয়। প্রতিপক্ষ ক্ষতি করার চেষ্টা করবে। মন ভালো নাও থাকতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোন প্রত্যাশা পূরণ হতে পারে। সম্পত্তি বা বিলাসদ্রব্য কেনাকাটার সুযোগ পেতে পারেন। সামাজিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। বন্ধুদের সহযাগিতা আশা করতে পারেন। যোগাযোগ শুভ। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ সামগ্রিকভাবে দিনটি খুব একটা শুভ বলা যায় না। অপরের কোন বিষয়ে নাক গলানো ঠিক হবে না। অন্যথায় বিপদের আশংকা আছে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। আজ কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ কাজকর্ম চিন্তা-ভাবনা করে করুন। অন্যথায় ভুল-ত্রুটির আশংকা আছে। ঘনিষ্ট কারো দ্বারা অশান্তি সৃষ্টি হতে পারে। মন ভালো থাকবে না। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। রোমান্টিক যোগাযোগ শুভ।