শাহ আলীতে ভার্সিটি ছাত্রীর রহস্যজনক আত্মহত্যা
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৮
রাজধানীর মিরপুরের শাহ আলীতে আফরোজ ইসলাম অ্যানি নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে পুলিশ শাহ আলীতে তার বাসভবন থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।
মৃত অ্যানির এক মামা জানান, বরিশাল সদর হাসপাতাল রোডের নজরুল ইসলাম বাবুলের মেয়ে অ্যানি রাজধানীর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্রী ছিল। মঙ্গলবার বিকালে সে রুমের দরজা বন্ধ করে দেয়। এরপর তার কোনো সাড়াশব্দ না পেয়ে সন্ধ্যার পর ঘরের জানালা দিয়ে দেখা যায় অ্যানি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছে। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। পুলিশ আত্মহত্যার কারণ সম্পর্েক নিশ্চিত কোন তথ্য দিতে পারেনি।