নুসরাত বায়েজিদ এশার
বার অ্যাট ল’ ডিগ্রি লাভ
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৯
নুসরাত বায়েজিদ এশা ‘লিংকনস্ ইন’ লন্ডন থেকে কৃতিত্বের সাথে ব্যারিস্টার অ্যাট ল’ ডিগ্রি লাভ করেছেন। এশা নরসিংদী জেলার বাসিন্দা সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. বায়েজিদ ও সামসুন নাহার নাসরিন-এর কন্যা। তিনি সিটি ইউনিভার্সিটি লন্ডন থেকে বার প্রফেশনাল ট্রেনিং কোর্স শেষ করেন এবং ইউনিভার্সিটি অব নরদাম্ব্রিয়া, ইংল্যান্ড থেকে এলএলবি (অনার্স) ডিগ্রি অর্জন করেন। - প্রেস বিজ্ঞপ্তি