পানির বালতিতে পড়ে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

রাজধানীর দনিয়ায় পানিভর্তি বালতিতে পড়ে মাসুদ (৬) নামে এক প্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে দনিয়ার একে হাইস্কুল সংলগ্ন চেয়ারম্যানবাড়ি এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটির পিতা বলেন, বেলা ১টায় বাথরুমের বালতির পানিতে পড়ে যায় মাসুদ। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। তিনি জানান, মাসুদ প্রতিবন্ধী ছিল। সে হাঁটতে পারতো না।