আইন থাকলেও প্রয়োগ নেই

শালিখায় গাছে পেরেক ঠুকে সাইনবোর্ড

গাছে পেরেক ঢুকে সাইনবোর্ড লাগানোর উপর নিষেধাজ্ঞা থাকলেও শালিখা উপজেলার বিভিন্ন সড়ক পার্শ্বস্থ গাছ এমনকি খোদ উপজেলা পরিষদ ভবনের সামনের গাছে পেরেক ঢুকে সাইনবোর্ড লাগানো হয়েছে। এর থেকে বাদ যায়নি তথাকথিত প্রেসক্লাব শালিখার সাংবাদিকরা। গাছে পেরেক ঢুকে লাগানো সাইনবোর্ড অপসারণ করার জন্য ২০০২ সালে ৭ জুলাই জাতীয় সংসদে একটি আইন পাস হয়। আইনটি পাস হবার পর একই বছর ২৬ নভেম্বর তত্কালীন বন ও পরিবেশ মন্ত্রী মানিক মিয়া এভিনিউর বিভিন্ন গাছ থেকে সাইনবোর্ড অপসারণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন। কিন্তু গত ১০ বছরে সাইনবোর্ড অপসারণ করা তো দূরে থাক সড়ক পার্শ্বস্থ কোন গাছই বিজ্ঞাপনদাতাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না।