সুনামগঞ্জে আশা’র সমন্বয় সভা
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪২
বেসরকারি উন্নয়ন সংস্থা আশা-সুনামগঞ্জ জেলার সকল ব্রাঞ্চ ম্যানেজার এবং রিজিওন্যাল ম্যানেজারদের নিয়ে অর্ধবার্ষিক বিএম সমন্বয় সভা মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার জুনিয়র এ্যাসিসটেন্ট ডিরেক্টর সৈয়দ জাহিদুর রহমান।
উল্লেখ্য যে, ইতিমধ্যে আশার ছাতক উপজেলার জাউয়াবাজার ব্রাঞ্চে ১৫টি ও জগন্নাথপুর ব্রাঞ্চে ১৫টিসহ মোট ৩০টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ৭৫০ জন হতদরিদ্র পরিবারের ঝরেপড়া শিক্ষার্থীকে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ প্রকল্পে নিজস্ব অর্থায়নে পাঠদান করার কার্যক্রম চালু রয়েছে।