রংপুরে পিতাকে বাঁচাতে গিয়ে কন্যার মৃত্যু
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৩
রংপুরে পিতাকে বাঁচাতে গিয়ে মঙ্গলবার প্রতিপক্ষের পিটুনিতে মারা গেছে খাদিজা বেগম (১৪) নামের এক কিশোরী। রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের হারিয়ারকুঠি গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে নিহতের পিতা আনিছুল হক আবুল হোসেন, তার মেয়ে আফরোজা ও জামাতা হাফিজারকে আসামি করে কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ আবুল হোসেন ও তার মেয়ে আফরোজাকে গ্রেফতার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হারিয়ারকুঠি গ্রামের আবুল হোসেনের সঙ্গে ডাঙ্গিরপাড়া গ্রামের আনিছুল হকের বিবাদের এক পর্যায়ে আবুল হোসেন, তার কন্যা ও ও জামাতা মিলে আনিছুলকে মারপিট করতে থাকে। খবর পেয়ে আনিছুল হকের কন্যা খাদিজা বেগম পিতাকে বাঁচাতে এগিয়ে যায়। এ সময় প্রতিপক্ষ তাকেও বেধড়ক মারপিট করলে ঘটনাস্থলেই খাদিজার মৃত্যু হয়।