গাংনীতে স্ত্রী হত্যায় স্বামীর ১০ বছর জেল

মেহেরপুর গাংনী উপজেলার মহিষখোলা গ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামী আনোয়ারুল ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমডি নূর মোহাম্মদ মোড়ল ওই আদেশ দেন।