তালায় একজনকে কুপিয়ে হত্যা

তালায় শহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে দেবহাটা উপজেলার কালাবাড়িয়া গ্রামের মুনছুর আলী গাজীর পুত্র। বুধবার ভোরে তালা-জাতপুর সড়কের আগোলঝাড়া গ্রামের ঝুঁড়িঝাড়া মাঠের পাশে পাকা রাস্তার উপর ক্ষত-বিক্ষত লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তর জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করেছে। এ সময় ঘটনাস্থল থেকে ১টি ধারালো দা ও ১টি কাগজের ব্যাগ উদ্ধার করা হয়। তালা থানার ওসি মোঃ রবিউল ইসলাম জানান, মাদক ব্যবসার সূত্র ধরে তাকে অপহরণ পূর্বক পরিকল্পিতভাবে খুন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। থানায় মামলা হয়েছে।