দুমকিতে দুই যুগেও ব্রিজ হয়নি
দুমকী ( পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৮
পটুয়াখালীর দুমকী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পশ্চিম আঙ্গারিয়া মোল্লাখালী খালে দুই যুগ পার হয়ে গেলেও সাঁকো দিয়ে পার হচ্ছে এলাকার হাজার হাজার লোকজন। উপজেলার লেবুখালী ও আঙ্গারিয়া ইউনিয়নের মাঝখানে খালের উপরে সাঁকোটি দিয়ে প্রতিদিন প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা ঝুঁকি নিয়ে সাঁকোটি পার হচ্ছে। পার্শ্বস্থ লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়, পশ্চিম আঙ্গারিয়া দাখিল মাদ্রাসা, লেবুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও লেবুখালীর রশি শিল্প, লেবুখালী বাজার রয়েছে। বর্ষার মৌসুমে প্রায় ১১০ ফুট সাঁকোটি দিয়ে পারাপার হতে দুর্ভোগের সীমা থাকে না। সংসদ ও ইউপি নির্বাচন মুহূর্তে প্রার্থীরা এলাকার জনগণকে ব্রীজ করার আশ্বাস দিলেও দুই যুগেও হয়নি ব্রীজটি।