পাকুন্দিয়ায় ভুল অপারেশন

ডাক্তারসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা

ভুল চিকিত্সার কারণে পাকুন্দিয়ায় একটি ক্লিনিকে মৃত্যুর সঙ্গে লড়ছে নাছরিন আক্তার (১৮) নামের এক গৃহবধূ। ঘটনায় কিশোরগঞ্জ জেলা সদর হয়বত নগরীস্থ ‘দি খিদমাহ হসপিটাল’ নামের প্রাইভেট ক্লিনিকের পরিচালক ডা.আব্দুল মজিদ, আবাসিক ডা. মাহবুব আলম, ওই হসপিটালের দালাল পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া উপস্বাস্থ্য কেন্দ্রের ভিজিটর দোলেনা রানী সাহাসহ অজ্ঞাত আরো দুই নার্স ও ডাক্তারের নামে গত মঙ্গলবার আদালতে মামলা হয়েছে। পাকুন্দিয়া উপজেলার দিয়াপাড়া গ্রামের নুর মোহাম্মদ বাদী হয়ে মামলাটি করেছেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মুহাম্মদ আলী আহসান বাদীর জবানবন্দি গ্রহণের পর জেলার সদর থানার ওসিকে মামলা রেকর্ড করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।