মীর্জাগঞ্জের ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাগার নেই
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫০
উপজেলার মাধ্যমিক স্কুল-মাদ্রাসাগুলোতে কোন পাঠাগার না থাকায় ছাত্র-ছাত্রীরা বই পড়া থেকে বঞ্চিত হচ্ছে। মীর্জাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ৩১টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক এবং ৩০টি দাখিল ও সিনিয়র মাদ্রাসা আছে। এ সব স্কুল-মাদ্রাসায় ১৫ হাজার ছাত্র-ছাত্রী লেখাপড়া করে। কিন্তু এসব স্কুল-মাদ্রাসার কোনটিতেই গ্রন্থাগার নেই।
পাঁচশ থেকে এক হাজারখানা পুস্তক রয়েছে। কিন্তু এর জন্য ঐ সব স্কুল-মাদ্রাসায় পৃথক কোন গ্রন্থাগার ভবন ও প্রশিক্ষণপ্রাপ্ত গ্রন্থাগারিক নেই। ফলে ছাত্র-ছাত্রীদের মধ্যে পুস্তক বিতরণে নেই সুষ্ঠু কোন ব্যবস্থা। এসব পুস্তক সংশ্লিষ্ট স্কুল-মাদ্রাসার অফিসকক্ষে রাখার ব্যবস্থা করা হয়েছে। গ্রন্থাগারের দায়িত্বে একজন করে শিক্ষক নিয়োজিত থাকলেও ক্লাসের দায়িত্ব পালনের পর তাদের পক্ষে সবসময় নিয়মিতভাবে গ্রন্থাগারের দায়িত্ব পালন করা সম্ভব হয় না।