মিয়ানমারে বাংলাদেশি জিম্মির ৪২ দিন পর মুক্তি
আলীকদম (বান্দরবান) সংবাদদাতা
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৫
মিয়ানমারের চোরাচালানি চক্রের হাতে জিম্মি বাংলাদেশির ৪২ দিন পর মুক্তি মিলেছে। একটি ইয়াবা চালানে জাল টাকা লেনদেনের ঘটনায় গত ২৩ ডিসেম্বর এ জিম্মি আটকের ঘটনা ঘটে। জিম্মিকারীদের দাবি করা ৬ লাখ ৬০ হাজার টাকার বিনিময়ে অবশেষে গত ২ ফেব্রুয়ারি জিম্মি ব্যক্তির মুক্তি মেলে। জিম্মি ব্যক্তির বাড়ি বান্দরবানের আলীকদম উপজেলার খুইল্যা মিয়াপাড়ায়। তিনি জাকের হোসেনের পুত্র নবী হোসেন। নিরাপত্তা বাহিনীর সার্বিক সহযোগিতায় ও স্থানীয় জনপ্রতিনিধিদের সামাজিক যোগাযোগের মাধ্যমে জিম্মি ব্যক্তিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৫৬ নম্বর পিলারের কাছে হস্তান্তর করে জিম্মিকারীরা।
অনেকদিন ধরে মিয়ানমার সীমান্তে চোরাচালানি চক্রের হাত হয়ে আলীকদম উপজেলার ইয়াবা, তক্ষকসহ বিভিন্ন অবৈধ পণ্যের ‘ব্যবসা’ চলে আসছে। এ উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের নয়াপাড়ার ইউনুছের পুত্র ইলিয়াছের হাতে শহরে পাচার হতো।