এলিফ্যান্ট রোডে ইসলামী ব্যাংকের এটিএম বুথে হামলা
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৫
রাজধানীর এলিফ্যান্ট রোডে গতকাল বুধবার রাতে ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। তবে বুথ থেকে টাকা লুট হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাত ৮টার দিকে কয়েকজন যুবক ইসলামী ব্যাংকের বুথ লক্ষ্য করে ইট ছুঁড়ে মারে। এতে বুথের কাঁচ ভেঙ্গে যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ব্যাপারে ইসলামী ব্যাংকের এমডি আব্দুল মান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা ভাংচুরের খবর শুনেছি। তবে এটা কারা করেছে এ বিষয়ে এখনো নিশ্চিত করা যায়নি। আমরা খোঁজ-খবর নিচ্ছি।