কবিতা
একান্ত স্বপ্ন পান করে
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:২২
গোপনে বয়ে চলেছি বয়সের যত রংচিটা
গাঢ় অন্ধকার সিক্ত করে বিলাসী শীতে নিস্তব্ধ হিমে
শুধু অনটন ধুকধুকে বিনয়াবনত প্রেম কুয়াশা বাতুলে
আমি যাই এমন আবেগের অবকাশে
কে সঙ্গে থাকে
এতকালের সুগভীরে শব্দের সুন্দর ভালোবেসে
তুমি ডাকো নিগূঢ় বাসনা নিয়ে তোমার অন্ত্যমিলে
সম্ভাবিত চিরকাল যখন তন্ময় শীতে
কঠিন ঠান্ডায় কুয়াশাঘোরে উন্মূল পাখি
শিশিরে টুপটুপ রাতকানা প্রাণ
আছি—কতকালের উদ্গমে একান্ত স্বপ্ন পান করে