জোকস
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৩৯
দুই শিশু গল্প করছে—
প্রথম শিশু :জানো আমার মা না আমাকে দশটা বাজতে না বাজতেই ঘুম পাড়িয়ে দেয়।
দ্বিতীয় শিশু :আর আমার মা তোমার মায়ের চেয়ে আধ ঘন্টা বেশি নিষ্ঠুর! আমাকে ঘুমাতে পাঠায় সাড়ে ন’টাতেই!
ছেলে গভীর মনোযোগ দিয়ে কম্পিউটারে রেসিং গেম খেলছে। এমন সময় বাবা এলেন বাড়ির বাইরে থেকে। একটু আগেই এক দুর্ঘটনার কারণে তার গাড়ির সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি সেই কথা এসে বাসার সবাইকে যখন বলছিলেন তখনও ছেলেটির কোনো বিকার নেই। বরং সে এক মনে গেম খেলেই যাচ্ছিল। তার এই অবস্থা দেখে বাবা একসময় চেঁচিয়ে উঠলেন, ‘আশ্চর্য ছেলে তো তুই! আমার গাড়িটার এতো বড় ক্ষতি হয়ে গেল অথচ তোর সেদিকে কোনো খেয়ালই নেই।’ ছেলে কম্পিউটার গেম থেকে মাথা না ঘুরিয়েই বলল, ‘বেশি ঝামেলা হলে রিস্টার্ট দিয়ে আবার শুরু করো!’
সর্দারজি প্রথম বারের মতো লন্ডন বেড়াতে গেছেন। সেখানে গিয়ে একটা হোটেলে ওঠার পরই তার মনে হলো, ঘড়ির সময়টা ঠিক করা দরকার। কিন্তু দিলি¬র সময়ের সাথে লন্ডনের সময়ের পার্থক্য কত তা তো তার জানা নেই। তাই তিনি ফোন করলেন হোটেলের রিসিপশনে। রিসিপশনিস্ট ফোন ধরা মাত্রই সর্দার জানতে চাইলেন, ‘আচ্ছা দিলি¬র সময়ের সাথে লন্ডনের সময়ের পার্থক্য কত?’ রিসিপশনিস্ট একটু ব্যস্ত থাকায় বললেন, ‘এক সেকেন্ড পি¬জ!’ কিন্তু সর্দার আর কোনো কথা না শুনেই ধন্যবাদ বলে ফোন রেখে দিলেন!