স্মরণীয় উক্তি

চারটি জিনিস বিচারকের নিজস্ব থাকতে হবে। বিনয় সহকারে শোনা, জ্ঞানীর মতো উত্তর দেওয়া, সংযত হয়ে বিবেচনা করা এবং পক্ষপাতিত্ব না করে বিচার করা। - সক্রেটিস যেখানে বিচার আছে, সেখানে স্বাধীনতা আছে। - প¬ুটাস আমাকে দেখে নয়, আমাকে জেনে আমার বিচার করো। - বিয়ন যে দেশে বিচার নেই, সে দেশে সমস্যার কোনো সমাধান নেই। - ম্যাসিঞ্জার যে দুর্বল, সে সুবিচার করতে সাহস করে না। - রবীন্দ্রনাথ ঠাকুর