এখনই নিজের বায়োগ্রাফি লিখছেন না কারিনা

কিছুদিন আগে কারিনা নিজেই ঘোষণা দিয়েছিলেন খুব শীঘ্রই নিজের অটোবায়োগ্রাফি প্রকাশ করার কথা। তবে সম্প্রতি এক সাক্ষাত্কারে কারিনা বলেন খানিকটা ভিন্ন কথা। তিনি বলেন, ‘আমি এখনই আমার জীবনযুদ্ধ নিয়ে নিজের অটোবায়োগ্রাফি লিখতে চাই না। আমাকে আরও কিছু জানতে হবে, আরও অনেক কিছু দেখতে হবে। নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে হচ্ছে না।’ উল্লেখ্য, নিজের বায়োগ্রাফিক্যাল এই বইয়ের নাম কারিনা দিয়েছেন ‘দ্য স্টাইল ডাইরি অব এ বলিউড দিভা’। আসছে ভ্যালেন্টাইন প্রসঙ্গে কারিনা বলেন, ‘সাইফকে এই ভ্যালেন্টাইনে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা গিফট দিব। কী দিব এখনো ভাবিনি। তবে খুবই স্পেশাল গিফট হবে, কারণ এটিই আমার বিবাহিত জীবনের প্রথম ভ্যালেন্টাইন। যদিও সেদিন শুটিংয়ে থাকতে হবে।’