বীমা বিষয়ে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আয়োজন

কৃষি ও ক্ষুদ্র বীমা উন্নয়নে দেশ-বিদেশের অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্য নিয়ে ২ দিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনার আয়োজন করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)। ফেডারেশন অব আফ্রো-এশিয়ান ইন্সুরার অ্যান্ড রিইন্সুরার (এফএআইআর) এর সহযোগিতায় ‘কৃষি এবং ক্ষুদ্র বীমা; আফ্রো-এশিয়া অঞ্চলের অভিজ্ঞতা’ শীর্ষক এ সেমিনারে আফ্রিকা ও এশিয়া অঞ্চলের ২২টি দেশের ২৫০ জন প্রতিনিধি অংশ নেবেন। আগামী রবিবার থেকে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিতব্য এ সেমিনারে ২৪টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেমিনারটির উদ্বোধন করার কথা রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিআইএ’র কার্যালয়ে আয়েজিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান বিআইএ’র সভাপতি শেখ কবির হোসেন।